১৭ সেপ্টেম্বর, ২০২০
১৭ সেপ্টেম্বর, ২০২০

বস্কো “4th of July” মিউজিক ভিডিওর আত্মপ্রকাশ করেছে, যা Spectacles 3-এ শ্যুট করা হয়েছে

আজ Snap এবং সঙ্গীত শিল্পী বোকসো, বোকসোর “4th of July” মিউজিক ভিডিওর আত্মপ্রকাশ করেছে, যা সম্পূর্ণরূপে Spectacles-এ শ্যুট করা প্রথম মিউজিক ভিডিওগুলির মধ্যে একটি।

এই প্রজেক্টের জন্য, বোকসো কো-ক্রিয়েটিভ ডিরেক্টরের ভূমিকা পালন করেছেন, বাস্তব জীবনের শৈল্পিক দম্পতি MELO-X এবং কোরে ওয়াশকে ভিডিওতে শ্যুট ও অভিনয় করার জন্য Spectacles পরিয়েছেন, গানের আবেগগুলিকে ধারণ করেছেন। ভিডিওটি দম্পতির সম্পর্ককে তাদের প্রথম-ব্যক্তির দৃষ্টিকোণ থেকে তুলে ধরেছে, যা ভালোবাসা, অ্যাডভেঞ্চার এবং স্বতঃস্ফূর্ততার সাথে উন্মোচিত হয়েছে।

আজ Snap ও সংগীতশিল্পী বসকো প্রকাশ করছেন 'ফোর্থ অব জুলাই' মিউজিক ভিডিও। এটি পুরো স্পেকটেকল'এ শুট করা প্রথম মিউজিক ভিডিওগুলোর অন্যতম।

এই প্রকল্পে বসকো ক্রিয়েটিভ সহ-পরিচালকের ভূমিকায় থেকে বাস্তবের শিল্পী দম্পতি দম্পতি MELO-X ও কোরি ওয়াশকে স্পেকটেকল পরিয়ে দেন, আর তারা ভিডিও শুট ও অভিনয় করে গানের আবেগ-অনুভূতি তুলে আনেন। এই ভিডিওতে শিল্পী দম্পতির সম্পর্ক উত্তম পুরুষের দৃষ্টিকোণ থেকে উঠে আসে। প্রেম, অ্যাডভেঞ্চার ও স্বতঃস্ফূর্ততা উন্মোচিত হয়।

এতে কোরি ও MELO-X'কে একটি নস্টালজিক ভিডিও গেম ফরম্যাটের অবতার হিসাবে তুলে ধরা হয়েছে, খেলোয়াড় বাছাই স্ক্রিনে ঢুকলে এই দম্পতির নানা স্মৃতি উঠে আসছে। পুরো ভিডিও জুড়ে আরেক অ্যাভাটার অতীতের এসব স্মৃতি ঘুরে দেখে। অগমেন্টেড রিয়েলিটি লেন্স সেসব স্মৃতির আবেগ-অনুভূতি প্রতিফলিত করে। এই ভিডিওতে স্থান পাওয়া লেন্সগুলো ক্লারা বাকু ও ভেলভেট স্পেকট্রাম সহ Snap'এর বৈশ্বিক ক্রিয়েটর কমিউনিটি কর্তৃক নির্মিত।

2019 সালে প্রবর্তিত স্পেক্টেকল 3 হলো এক ধরণের দ্বৈত ক্যামেরা সানগ্লাস যাকে 3D ফটো ও ভিডিও ধারণ এবং অগমেন্টেড রিয়েলিটি ইফেক্টের মাধ্যমে রূপান্তরক্ষম হিসাবে তৈরি করা হয়েছে। মানুষের চোখ দ্বারা অনুপ্রাণিত Spectacles 3 আমাদের চোখের মতো করে গভীরতা ও মাত্রা তুলে আনে, দুনিয়াকে ধারণ করার অনবদ্য 3D ক্যানভাস প্রদান করে। স্পেক্টেকল টিম এখন পর্যন্ত বেশ কয়েকজন শিল্পী ও ক্রিয়েটরের সাথে অংশীদারিত্ব তৈরি করেছে, যার মধ্যে রয়েছে হারমনি কোরিনের পরীক্ষামূলক স্বল্পদৈর্ঘ্যের ছবি ডাক ডাক এর মধ্য দিয়ে অগমেন্টেড রিয়েলিটি ও ক্যামেরা প্রযুক্তির আগ্রগতি সাধিত হয়।

বসকোর 'ফোর্থ অব জুলাই' মিউজিক ভিডিও দেখুন এখানে, এবং ভিডিও শুটের অন্তরালের দৃশ্যাবলী দেখুন এখানে

খবরে ফিরে যান