২৮ জুন, ২০১৭
২৮ জুন, ২০১৭

আপনার ফোন থেকে একটি কাস্টম জিওফিল্টার ডিজাইন করুন

প্রতিদিন, Snapchatter-রা তাদের বাগদান এবং বিবাহ, পার্টি, ছুটি, গ্র্যাজুয়েশন এবং আরও অনেক কিছুর জন্য হাজার হাজার জিওফিল্টার ডিজাইন জমা দেয়।

আজ থেকে, আমরা একটি কাস্টম Snapchat ফিল্টার ডিজাইন করা আরও সহজ করে দিচ্ছি! Snapchatter-রা এখন সরাসরি Snapchat অ্যাপে ফিল্টার তৈরি করতে পারে এবং Snap সাজানোর জন্য উপলব্ধ একই ক্রিয়েটিভ টুল-গুলির মধ্যে অনেকগুলির সাহায্যে সেগুলিকে কাস্টমাইজ করতে পারে!