১৮ সেপ্টেম্বর, ২০১২
১৮ সেপ্টেম্বর, ২০১২

আমরা দুঃখিত

Snapchat পরিষেবাতে ট্র্যাফিকের ব্যাপক বৃদ্ধিকে সামঞ্জস্য করতে এবং একটি বড় প্রোডাক্ট আপডেটের জন্য প্রস্তুতি নিতে আমরা দিনরাত কাজ করছি। প্রতিদিন লক্ষ লক্ষ Snap পাঠানো হয়, তাই কখনও কখনও আমাদের সার্ভারগুলি আমরা যতটা চাই তার চেয়ে ধীরগতিতে চলে। এই সমস্যাটির সমাধান করার জন্য আমরা আমাদের সার্ভারগুলিতে ডেটা লেখার জন্য একটি দ্রুততর উপায় তৈরি করেছি। দুর্ভাগ্যবশত, আজ সকালে, যখন আমরা সেই পরিবর্তনটি চালু করি, তখন কিছু অ্যাকাউন্টের ডেটা করাপ্ট হয়ে যায়। এটি আমাদের 0.3% ব্যবহারকারীকে প্রভাবিত করেছে।

Snapchat পরিষেবায় ট্র্যাফিক ব্যাপকভাবে বৃদ্ধি পাওয়ার প্রেক্ষিতে সবাইকে জায়গা করে দিতে এবং একটি বড় প্রোডাক্ট আপডেটের প্রস্তুতি নিতে আমরা দিন-রাত কাজ করে যাচ্ছিলাম। প্রতিদিন কোটি কোটি snap পাঠানো হয়। আমাদের সার্ভারগুলো কখনো কখনো আমাদের প্রত্যাশার তুলনায় ধীরগতির হয়ে পড়ে। এই সমস্যা মোকাবেলার জন্য আমরা আমাদের সার্ভারগুলোতে ড্যাটা লিখিত হওয়ার একটি দ্রুততর উপায় তৈরি করেছিলাম। দুর্ভাগ্যবশত, আজ সকালে আমরা যখন সেই পরিবর্তন বাস্তবায়ন করতে যাচ্ছিলাম তখন কিছু অ্যাকাউন্টের ড্যাটা কোরাপ্টেড বা ক্ষতিগ্রস্থ হয়। এই ঘটনায় আমাদের 0.3% ব্যবহারকারী ক্ষতিগ্রস্থ হন।

Snapchat ডাউন হলে কতোটা খারাপ লাগে তা আমরা জানি। বন্ধুদের কাছাকাছি থাকা এবং একে অপরকে মজা দেওয়ার জন্য এটা আমাদের পছন্দনীয় উপায়। সকল দুর্দান্ত snapperদের কাছে আমাদের পরিষেবা প্রদান করতে না পারা খুবই বেদনাদায়ক।

টুইটার, ইমেইল ও ফেসবুকে আপনারা যে সমর্থন ব্যক্ত করেছেন তার জন্য আমরা সত্যিই কৃতজ্ঞ। আমরা ক্ষতিগ্রস্থ সকলের কাছে পৌঁছার চেষ্টা করছি যাতে আমরা তাদের অ্যাকাউন্টগুলোতে অ্যাক্সেস পুনঃপ্রতিষ্ঠার প্রক্রিয়া শুরু করতে পারি। এখনো আপনি কোনো সমস্যার সম্মুখীন হতে থাকলে অনুগ্রহ করে তা আমাদের জানান এই ঠিকানায়: support@snapchat.com

পণ্য সংশ্লিষ্ট দারুন দারুন সব ঘোষণা আসতে যাচ্ছে - সাথেই থাকুন এবং খুশি মনে snap করুন! আজ এই ব্যর্থতার জন্য আমরা সত্যিই দুঃখিত।

খবরে ফিরে যান