০২ ডিসেম্বর, ২০১৪
০২ ডিসেম্বর, ২০১৪

কমিউনিটি জিওফিল্টার

আমাদের টিম জিওফিল্টার এঁকে এবং বিশ্বের চারপাশে আমাদের প্রিয় কিছু জায়গা সাজানোর জন্য সেগুলোকে ব্যবহার করে অনেক মজা পেয়েছে। ভেনিসের কফি শপ থেকে শুরু করে অসলোর উপকূলীয় শহর পর্যন্ত, আমরা আশা করি আপনি শিল্পের প্রতিটি ছোট অংশ আবিষ্কার করে উপভোগ করেছেন! সম্প্রতি, আরও বেশি সংখ্যক Snapchatter আমাদেরকে তাদের নিজেদের জিওফিল্টার তৈরি করতে সাহায্য করার জন্য বলেছে - বিয়ের প্রস্তাব, প্রিয় শহর এবং এমনকি জন্মদিনের পার্টির জন্য!