Introducing Snap Map
২১ জুন, ২০১৭
২১ জুন, ২০১৭

Snap Map উপস্থাপন করা হচ্ছে

আমরা বিশ্ব ঘুরে দেখার জন্য সম্পূর্ণ নতুন একটি উপায় তৈরি করেছি! কী ঘটছে তা দেখুন, আপনার বন্ধুদের খুঁজুন এবং একটি অ্যাডভেঞ্চারে যেতে অনুপ্রাণিত হন!

আমরা বিশ্বকে দেখার জন্য একটি সম্পূর্ণ নতুন উপায় তৈরি করেছি! আশেপাশে কি হচ্ছে দেখুন, আপনাদের বন্ধুদের খুঁজে বের করুন, এবং কোন অভিযানে যাওয়ার জন্য অনুপ্রাণিত হোন!

এটি শুরু করা সহজ — পিন্চ করে জুম আউট করে ম্যাপটি দেখুন! আপনি নিজের অবস্থান বন্ধুদের সাথে শেয়ার করতে চান, নাকি ঘোস্ট মোডের সাহায্যে নিজের কাছেই রাখতে চান তা আপনি ঠিক করবেন।

আপনার বন্ধুরা যদি তাদের অবস্থান আপনার সাথে শেয়ার করে তবে তাদের Actionmoji ম্যাপে দেখা যাবে। আপনি Snapchat খুললেই কেবল Actionmojis আপডেট হয়।

আশা করি আপনি নতুন ম্যাপকে আমাদের মতোই ভালবাসবেন!

খবরে ফিরে যান