Lens Fest
১১ ডিসেম্বর, ২০২০
১১ ডিসেম্বর, ২০২০

Snap তার বিশ্বব্যাপী AR নির্মাতা উদযাপন, লেন্স ফেস্ট-এর সমাপ্তি ঘোষণা করছে

লেন্স ফেস্ট 2018 সালে কয়েকজন উৎসাহী লেন্স নির্মাতাদের একটি ঘরোয়া সমাবেশ হিসেবে শুরু হয়েছিল, এবং 2019 সালে 100 জনেরও বেশি লেন্স নির্মাতার একটি বড় গ্রুপে প্রসারিত হয়েছিল। এই বছর, আমরা বিশ্বজুড়ে AR নির্মাতা এবং ডেভেলপারদের অন্তর্ভুক্ত করার জন্য একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে সবার জন্য উৎসবটি উন্মুক্ত করেছি!

লেন্স ফেস্টের সূচনা হয়েছিল 2018 সালে একদল উৎসাহী লেন্স নির্মাতাদের অন্তরঙ্গ সমাবেশ হিসাবে, আর 2019 সালে এর পরিধি বিস্তৃত হয়ে এতে 100 জনেরও বেশি লেন্স নির্মাতাকে সামিল করেছিল। এই বছর আমরা উৎসবটিকে অবারিত করে একটি ভার্চুয়াল ইভেন্টের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা AR নির্মাতা ও ডেভেলপারদের অন্তর্ভুক্ত করেছিলাম!

তবে Snapchat এ আপনারা এখন যে AR অভিজ্ঞতা পাচ্ছেন সেগুলো অনেকাংশে যারা তৈরি করেছেন শিল্পী ও ডেভেলপারের যেই কমিউনিটি তাঁরা আসলে কারা?

এমন হাজার হাজার লেন্সনির্মাতা রয়েছেন যারা লেন্স স্টুডিও ব্যবহার করে Snapchat এ লেন্স তৈরি ও প্রকাশ করেন। এই লেন্সনির্মাতা কমিউনিটি বিশ্বজুড়ে ছড়িয়ে রয়েছে - প্রায় 200 দেশ ও অঞ্চলে নির্মাতাদের কাছ থেকে লেন্স জমা পড়েছে। *

লেন্সনির্মাতারা 15 লাখেরও বেশি লেন্স তৈরি করেছেন, আর এই কমিউনিটি কর্তৃক সৃষ্ট লেন্স বর্তমানে Snapchatters রা 1 ট্রিলিয়নেরও বেশি বার দেখেছেন! **

লেন্স ফেস্টে আমরা লেন্স স্টুডিও 3.3 অবমুক্ত করেছি। এতে আছে নির্মাতাদের জন্য শক্তিশালী নতুন টুল ও ফিচার, যা তাদের সময় সাশ্রয় করতে সহায়তা করে। লেন্স স্টুডিও এর সর্বাধুনিক উন্নত সামর্থ্য কাজে লাগানোর মাধ্যমে AR এ যা করা সম্ভব তার সীমারেখা ক্রমাগত বিস্তৃত করে চলেছেন এমন AR নির্মাতা ও ডেভেলপারদের জন্য আমাদের সহায়তার ক্ষেত্র প্রসারিত করতে আমরা 35 লাখ ডলার বিনিয়োগেরও ঘোষণা দিয়েছি। নির্মাতাদের জন্য অর্থায়নের নানা সুযোগের ব্যাপারে আমাদের কাছে 2021 সালের শুরুর দিকে আরো বিস্তারিত তথ্য থাকবে।

হাজার হাজার লেন্স নির্মাতা লেন্স ফেস্টে যোগ দিয়ে মগ্ন, ভার্চুয়াল অনুষ্ঠান ক্ষেত্র ঘুরে ঘুরে দেখেছেন, এই অনুষ্ঠানে ছিল:

  • 3 দিনের কর্মসূচি

  • 9 প্রধান অধিবেশন

  • 6 লেন্স স্টুডিও প্রদর্শন

  • 12 নির্মাতাদের জন্য ফিচার

  • 3 অংশীদারদের জন্য ফিচার

  • 3 Spectacles চলচ্চিত্র প্রদর্শনী

  • একটি ইন্টারেক্টিভ গ্যালারিতে 50+ লেন্স নির্মাতা

  • আরো নানা কিছু!

এসব সেশন, প্রদর্শনী ও ফিচার দেখুন লেন্স স্টুডিও ইউটিউব চ্যানেলে

* Snap Inc. এর অভ্যন্তরীণ ডেটা জানুয়ারি 1, 2018 - অক্টোবর 28, 2020

** Snap Inc. এর অভ্যন্তরীণ ডেটা ডিসেম্বর 2017 - অক্টোবর 2020

খবরে ফিরে যান