
আমরা কৃতজ্ঞ
গতকাল আমাদের জন্য একটি বিশাল দিন ছিল। লক্ষ লক্ষ মানুষ তাদের থ্যাঙ্কসগিভিং উৎসব শেয়ার করতে এবং তাদের বন্ধু ও পরিবারকে ছুটির শুভেচ্ছা পাঠাতে Snapchat ব্যবহার করেছে। আমরা সব ধরণের টার্কির Snap পাঠিয়েছি এবং পেয়েছি – ওভেনে যাওয়ার পথে কাঁচা টার্কি, মজার টার্কির অঙ্কন এবং ক্র্যানবেরি সসে ডোবানো গরম ধোঁয়া ওঠা টার্কি!
গতকাল ছিল আমাদের জন্য এক বিরাট দিন। লাখ লাখ লোক থ্যাংকসগিভিংয়ের আনন্দ-উল্লাস ভাগাভাগি করে নিতে এবং তাদের বন্ধু ও পরিবারকে ছুটির শুভেচ্ছা পাঠাতেSnapchat ব্যবহার করেছে । আমরা আদানপ্রদান করেছি নানা ধরণের টার্কি snap - ওভেনে যাওয়ার পথে টার্কি, টার্কি আঁকা ছবি আর ক্র্যানবেরি সসে চোবানো জ্বলজ্বলে গরম টার্কি!
দুর্ভাগ্যজনকভাবে, এই আনন্দ-উত্তেজনার পুরোটা নির্বিঘ্ন ছিল না। আমাদের সার্ভারগুলো প্রতি সেকেন্ডে পাঠানো এক হাজারেরও বেশি snap সামলাতে হিমশিম খেয়েছে।
আপনি যদি আমাদের কাঙ্ক্ষিত সাধারণ গতিতে ও স্বাচ্ছন্দ্যের সাথে snap পাঠাতে সক্ষম না হয়ে থাকেন তাহলে আমরা ক্ষমাপ্রার্থী, আর আমাদের পরিষেবার প্রতি আপনাদের নিরন্তর সহায়তার জন্য আমরা কৃতজ্ঞ। আপনার জন্য আমাদের পক্ষ থেকে কতগুলো আকর্ষণীয় ছুটিকালিন সারপ্রাইজ অপেক্ষা করছে!